ইংল্যান্ডকে হারিয়ে টানা ৩৯ ম্যাচ অপরাজিত স্পেন

গোল করা চেষ্ঠা করছেন ইয়ামাল
ফুটবল
এখন মাঠে
1

উয়েফা নেশন্স লিগে ইংল্যান্ডকে হারিয়ে টানা ৩৯ ম্যাচে অপরাজিত থাকলো স্পেন। আরেক ম্যাচে চেক প্রজাতন্ত্রকে হারিয়েছে ক্রোয়েশিয়া।

বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে প্রথমবার মাঠে নামলো লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা। ম্যাচের দ্বিতীয় মিনিটেই লামিনে ইয়ামালের গোল এগিয়ে দেয় স্পেনকে।

৩৬ মিনিটে অ্যান্থনি গর্ডনের গোলে সমতায় ফেরে টমাস টুখেলের দল। মিনিট চারেক পর হ্যারি কেইন ব্যবধান করেন ২-১। দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে রদ্রির ট্যাকেলের সুবাদে পেনাল্টি পায় ইংল্যান্ড। এই দফায় মিস করেন হ্যারি কেইন।

ম্যাচের ৬০ মিনিটে স্পেনকে সমতায় ফেরান অ্যালেক্স বায়েনা। আর ফর্মে থাকা ওরাইজাবাল ম্যাচের ৭৪ মিনিটে স্পেনকে এনে দেন জয়সূচক গোল।

রাতের অন্য ম্যাচে ৪৭ মিনিটে ডেডলক ভাঙেন ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচ। ৫৪ মিনিটে চেকিয়াকে সমতায় ফেরান অ্যাডাম কারাবেক। ৭৭ মিনিটে ম্যাচ নির্ধারণী গোল করেন ক্রোয়েশিয়ার মার্কো পাসালিচ।

জেআর