পিছিয়ে গেল বাংলাদেশ-ভারত সিরিজ; জানুয়ারিতে মাঠে গড়ানোর সম্ভাবনা

বাংলাদেশ-ভারত ক্রিকেট দল
এখন মাঠে
0

২০২৭ সালের জানুয়ারিতে বাংলাদেশ-ভারত সিরিজ হওয়া নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা। সেপ্টেম্বরে সিরিজ হওয়ার কথা থাকলেও সূচি পিছিয়ে আগামী বছরের জানুয়ারির শুরুতে সিরিজ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টির সিরিজ কোথায় হবে সেটাও এখন বড় প্রশ্ন। সব মিলিয়ে দুই দেশের ক্রিকেট সম্পর্কের টানাপোড়েন সিরিজ আয়োজনে আসতে পারে নতুন মোড়।

বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় সিরিজ সেপ্টেম্বরে হচ্ছে না তা এখন অনেকটাই নিশ্চিত। তবে, সিরিজটি পিছিয়ে আগামী বছরের জানুয়ারিতে আয়োজনের সম্ভাবনা তৈরি হয়েছে।

বিসিসিআইয়ের একটি সূত্র এএনআইকে জানিয়েছে, আগামী বছরের শুরুতে সিরিজ আয়োজনের জন্য সময় চেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সূত্রটির দাবি, জানুয়ারিতে বাংলাদেশ-ভারত সিরিজ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এ বিষয়ে ভারত সরকারের সঙ্গে আলোচনা এখনও চলছে।

আরও পড়ুন:

জানুয়ারি মাসে বাংলাদেশের ক্রিকেটে বরাবরই থাকে বিপিএলের ব্যস্ততা। তবে, এই বছর বিতর্ক আর সংকট কাটাতে বিপিএল আয়োজন হবে না বলে জানিয়ে দিয়েছে ক্রিকেট বোর্ড। এই সুযোগটাই নিচ্ছে ভারত। ফাঁকা সময়ে তারা সফর করবে সাদা বলের সিরিজ খেলতে।

ভারতকে ফেব্রুয়ারি মাসেই মাঠে নামতে হবে মর্যাদার বোর্ডার-গাভাস্কার সিরিজে। ভারতের ক্রিকেটপাড়ার খবর, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের আগে নিজেদের প্রস্তুতি ঝালাই করে নিতেও বাংলাদেশ সিরিজে মন দেবে বিসিসিআই। তবে, রাজনৈতিক জটিলতা পাশ কাটিয়ে রোহিত-কোহলিরা সরকারের সবুজ সংকেত পাচ্ছেন কি না, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। অবশ্য, এই সিরিজ খেলার জন্য ভারতের ওপর চাপ আছে ব্রডকাস্টিং কোম্পানির পক্ষ থেকেও।

এফএস