ইউএস ওপেনের নারী এককে ভিন্ন ম্যাচে ইগা ও নাওমির জয়

ইগা সোয়াতেক এবং নাওমি ওসাকা
এখন মাঠে
0

ইউএস ওপেনের নারী এককে প্রথম রাউন্ডে ভিন্ন ভিন্ন ম্যাচে জয় পেয়েছেন ইগা সোয়াতেক এবং নাওমি ওসাকা।

লুইস আর্মস্ট্রং স্টেডিয়ামে চীনের শিউ ওয়াংকে সরাসরি ৬-২,৬-৩ সেটে হারিয়েছেন শীষ আট নম্বর বাছাই সোয়াতেক। শুরুর থেকে বেশ দাপুটে টেনিস খেলে সাবেক ইউএস ওপেন চ্যাম্পিয়ন সোয়াতেক। তার সামনে দাড়াতেই পারেনি বিগত সময়ে ইউএস ওপেনের প্রথম রাউন্ড পার হতে না পারা ওয়াং।

এদিকে দিনের অন্য ম্যাচে আর্থার অ্যাশে স্টেডিয়ামে বেশ হাড্ডাহাড্ডি লড়াইয়ে পর জয় ছিনিয়ে নেয়ে শীর্ষ ১৩ বাছাই ওসাকা। উদীয়মান রুশ টেনিস খেলোয়াড় অ্যানাস্তাসিয়া জাখারোভা দ্বিতীয়বারের মতো বাদ পড়লেন ইউএস ওপেন খেলতে এসে।

ইএ