ফক্সবারোর জিলেট ষ্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোন দলই। বিরতির পর ৫৩ মিনিটে ড্যানিয়েল গাজদাগের গোলে এগিয়ে যায় নিউ ইংল্যান্ড। পিছিয়ে পড়ে সমতায় ফিরতে মরিয়া ইন্টার মায়ামি ম্যাচের ৬৯ মিনিটে পায় তাদের প্রথম গোল।
পেনাল্টি বক্সের মধ্যে ভাসানো বলে হেড দিয়ে বলটি তুলে দেন লিওনেল মেসি। শূন্যে থাকা সেই বলে মাথা ছুঁয়ে বল জালে পাঠান বেরতেরামে। এরপর জয় সূচক গোলটির জন্য মায়ামির অপেক্ষা করতে হয় ১৪ মিনিট।
রদ্রিগো দি পলের বাড়ানো বল পেয়ে বক্সের বাইরে থেকে তিন ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ের গড়ানো সটে পরাস্ত করেন গোল কিপারকে। শেষ পর্যন্ত মেসির এই গোলে ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ইন্টার মায়ামি। শীর্ষে থাকা ন্যাসভিলের পয়েন্ট ৭৪ আর ৫৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ইন্টার মায়ামি।





