মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্প জনগণের ‘কড়া থাপ্পড়’ খেয়েছেন: ইরানি জ্যেষ্ঠ কর্মকর্তা

আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা ও সহকারী মোহাম্মদ মোখবের
বিদেশে এখন
0

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মধ্যবর্তী ফলে নিজ দলের হেরে যাওয়াকে ইঙ্গিত করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তীব্র কটাক্ষ করেছেন ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। খবর আল জাজিরার।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা ও সহকারী মোহাম্মদ মোখবের বলেছেন, ‘ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে নিজ দেশের জনগণের কাছ থেকেই এক কড়া থাপ্পড় খেয়েছেন।’

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘অপরাধী ট্রাম্প নিজ দলের বিজয় নিশ্চিত করতে সম্ভাব্য সব ধরনের চেষ্টা চালিয়েছিলেন। কিন্তু তিনি নিজের জনগণের কাছ থেকেই এক কড়া চড় খেয়েছেন।’

মোখবের আরও লেখেন, ‘এ ময়দানে প্রকৃত বিজয়ী ইরান, যা যুদ্ধের ব্যয় সরাসরি আমেরিকার মাটিতে স্থানান্তর করে দিয়েছে।’

তিনি আরও যোগ করেন, ‘শহিদদের রক্তের বরকতে এবং ইরানি জাতি ও অক্ষশক্তির (অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স) হাতে ট্রাম্পের এ ব্যর্থ নীতি অব্যাহত থাকলে আমেরিকার সামান্য যেটুকু মর্যাদা অবশিষ্ট আছে, তাও ধূলিসাৎ হয়ে যাবে।’

এএইচ