এ বছর এএফসির এই দুই পুরস্কারের জন্যই মনোনীত হয়েছিল বাফুফে। এবং দুই বিভাগেই স্বীকৃতি পেয়েছে বাংলাদেশে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। মূলত ফুটবলের সামগ্রিক উন্নয়ন কার্যক্রম ও সাফল্য বিবেচনা করে এই পুরস্কার দিয়ে থাকে এফসি।
অন্যদিকে গ্রাসরুট ফুটবলের পুরস্কার দেয়া হয় তৃনমূল পর্যায়ে ফুটবল উন্নয়নে সদস্যদেশগুলোর ও অবদানের ভিত্তিতে। গ্রাসরুট ফুটবলে অবদান রাখায় টানা দ্বিতীয় বছর এই পুরস্কার পেল বাংলাদেশ।





