সাফে ব্যর্থতা এবং কোচসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিতে বাফুফের ন্যাশনাল টিমস কমিটির দশম সভা হয়। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল, জাতীয় দলের হেড কোচ ডুলিসহ কমিটির সদস্যরা এই সভায় উপস্থিত ছিলেন।
কোচের কাছে সাফ ব্যর্থতার কারণ জানতে চাওয়ার পাশাপাশি নানা বিষয়ে আলোচনা হয়। তবে সভা শেষে কোচের বিষয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে না বলে জানিয়েছেন জাতীয় দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু।
শিগগিরই আরেকটি সভা শেষে সিদ্ধান্ত নেয়া হতে পারে বলে আভাস দিয়েছেন তিনি।





