রাজধানীর গোপীবাগে জাতীয় মার্শাল আর্ট পাওয়ার শো অনুষ্ঠিত

গোপীবাগে মার্শাল আর্ট পাওয়ার শোতে বক্তব্য দিচ্ছেন মন্ত্রী শেখ রবিউল আলম, পাশে ইশরাক হোসেন
দেশে এখন
এখন মাঠে
0

রাজধানীর গোপীবাগে অনুষ্ঠিত হয়েছে ‘বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা স্মৃতি ফাইট নাইট-২০২৬ ও জাতীয় মার্শাল আর্ট পাওয়ার শো’। ‘মাদককে না বলুন, মার্শাল আর্টে নিজেকে গড়ুন’—এই স্লোগানে আজ (শুক্রবার, ২৭ নভেম্বর) বিকেলে গোপীবাগের ব্রাদার্স ইউনিয়ন ক্লাব মাঠে ব্যতিক্রমী এ ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। সভাপতিত্ব করেন বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের সভাপতি ও সংসদ সদস্য ইশরাক হোসেন।

আয়োজনে এমএমএ, মুয়ে থাই, সাভাতে ও ভোভিনামসহ বিভিন্ন মার্শাল আর্ট ডিসিপ্লিনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পাশাপাশি ছিল কিয়োকুশিন-কান ব্রেকিং ও লং স্টিকের বিশেষ প্রদর্শনী।

আয়োজকরা জানান, মার্শাল আর্টের মাধ্যমে তরুণ সমাজকে শৃঙ্খলাবোধ, আত্মবিশ্বাস ও শারীরিক সক্ষমতা অর্জনে উৎসাহিত করা এবং মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি করাই এই আয়োজনের মূল লক্ষ্য।

এএম