প্রথম ম্যাচের মতো আরও একবার ব্যাট হাতে ব্যর্থতার পরিচয় দিয়েছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। ১৪৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রানের খাতা খোলার আগেই বিদায় নেন সৌম্য সরকার। তানজিদ তামিম, অধিনায়ক শান্ত কিংবা তাওহীদ হৃদয়রা দুই অংকের ঘরে পৌঁছালেও সেগুলো টি-টোয়েন্টিসুলভ ইনিংস ছিল না।
২৩ বলে ৩০ রান করে সাকিব বোল্ড হওয়ার পর মিডল অর্ডারও ধ্বসে পড়ে। শেষ পর্যন্ত জয় থেকে ৬ রান দূরে অলআউট হয়ে যায় বাংলাদেশ।
এর আগে টপঅর্ডার ব্যাটারদের কৌশলী ব্যাটিংয়ে ১৪৪ রানের সংগ্রহ পায় যুক্তরাষ্ট্র। এই পুঁজিই জয়ের জন্য যথেষ্ট হয়ে দাঁড়ায় তাদের জন্য। এবারই প্রথম আইসিসির পূর্ণ সদস্য কোন দেশের বিপক্ষে সিরিজ জিতলো যুক্তরাষ্ট্র।




 in The Hague Netherlands-320x167.webp)
