সাদা পোশাকে কোহলিদের মুখোমুখি হতে সাকিব আল হাসানকে ছাড়াই জাতীয় দলের ক্রিকেটার ও কোচিং স্টাফরা এখন অবস্থান করছেন চেন্নাইতে। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ছুটি কাটিয়ে যোগ দিয়েছেন ক্রিকেটারদর সঙ্গে।
সিরিজের প্রথম টেস্টকে সামনে রেখে আজ থেকেই অনুশীলন শুরু করবার কথা রয়েছে বাংলাদেশের। ১৯ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে সফরের প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ ।
আর ২৭ সেপ্টেম্বর রোহিত-কোহলিদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে শান্তরা। ৬ অক্টোবর থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ।
তবে এখনো পর্যন্ত কোনো দলই টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেনি।



 founder Abhijeet Dipke-320x167.webp)

