
দক্ষিণ আফ্রিকার উদ্দেশে দেশ ছেড়েছে টাইগারদের একাংশ
দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ খেলতে দেশ ছাড়তে শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম বহরে সবমিলিয়ে ১৭ জন ক্রিকেটার-কোচিং স্টাফ ঢাকা ত্যাগ করেছেন।

দল নির্বাচন নিয়ে অসন্তোষ; হৃদয়ের ব্যাটিংয়ে মুগ্ধ পাইলট
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের দল নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। হাসান মাহমুদের সঙ্গে একজন বাড়তি পেসার খেলালে প্রতিপক্ষের ওপর আরও বেশি চাপ তৈরি করা সম্ভব হতো বলে মনে করেন তিনি। তবে তাওহীদ হৃদয়ের ব্যাটিং নিয়ে মুগ্ধতা জানিয়েছেন পাইলট। সঙ্গে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন সিরিজ নিয়ে নানা পরামর্শও।

সিলেট টেস্ট: ২৬৮ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিন শুরু করবে বাংলাদেশ
সিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষে ২৬৮ রানে পিছিয়ে ব্যকফুটে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে করা ৩৫৬ রানের জবাবে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ৪০ ওভার ব্যাট করে ৮৮ রান করতে হারিয়েছে তিন উইকেট। ব্যাটিংয়ে হাল ধরতে পারেননি অধিনায়ক নাজমুল শান্ত। তবে ইনিংস লম্বা করার চেষ্টায় অভিজ্ঞ মুশফিকুর রহিম।

হাসান-তাসকিনের দাপুটে শুরুর পরও হতাশায় শেষ বাংলাদেশের প্রথম দিন
হাসান-তাসকিনের বলে দাপুটে শুরু করলেও হতাশা নিয়েই সিলেট টেস্টের প্রথম দিন শেষ করেছে বাংলাদেশ। তৃতীয় ক্যারিবীয় উইকেটকিপার ব্যাটার হিসেবে আমির জাঙ্গুর সেঞ্চুরিতে দিনশেষে ক্যারিবীয়দের সংগ্রহ চার উইকেটে ২৩৫ রান। ফিফটির দেখা পেয়েছেন অভিষিক্ত কেভিন উইকহ্যামও।

সেঞ্চুরির পরও আত্মতুষ্ট নন সাদমান, লক্ষ্য আরও বড় ইনিংস
টেস্ট ক্রিকেটে ওপেনিং জুটির দীর্ঘদিনের খরা কাটিয়ে মিরপুরে সেঞ্চুরি তুলে নিয়েছেন সাদমান ইসলাম। তবে সেঞ্চুরি করার স্বস্তির পাশাপাশি দলের ব্যাটিং ব্যর্থতা ও নিজেদের ভুলগুলো অকপটেই স্বীকার করে নিয়েছেন এই ওপেনার। ভবিষ্যতে এই শতকগুলোকে আরও বড় করার প্রতিশ্রুতি সাদমানের।

১৭ ঘণ্টার অপেক্ষার পর সাদমানের সেঞ্চুরি
প্রায় ১৭ ঘণ্টার অপেক্ষার পর দ্বিতীয় দিনের দ্বিতীয় বলেই কাঙ্ক্ষিত সেঞ্চুরি তুলে নিলেন সাদমান ইসলাম। ২২১ বলে পূর্ণ করলেন টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। ৯৯ রানে দিন শেষ করে পরদিন সেঞ্চুরি করার কীর্তি গড়া দ্বিতীয় ব্যাটসম্যান হলেন সাদমান।

ব্যাটিংয়ে টপ অর্ডারের আরও দায়িত্বশীল হওয়া জরুরি: কোচ সালাহউদ্দিন
মিরপুরে ম্যাচের ফল নিয়ে আশাবাদী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। উইকেটে লড়াইয়ের রসদ আছে বোলারদের জন্য। কিন্তু ব্যাটিংয়ে টপ অর্ডার আরও একটু দায়িত্ব নিতে পারলে ম্যাচের নিয়ন্ত্রণ থাকতে পারতো বাংলাদেশের হাতেই। তবুও কোচের চোখে, এই টেস্টে ব্যবধান গড়ে দিতে পারে প্রতিপক্ষের পরিস্থিতি সামাল দেয়ার দক্ষতা।

মিরপুরে বিনামূল্যে টেস্ট দেখার সুযোগ; গ্যালারিতে দর্শকের ভিড়
বিনামূল্যে মিরপুর টেস্ট দেখার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত সমর্থকরা। টেস্টে দর্শক আগ্রহ বাড়াতে বিসিবির এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সবাই। স্টেডিয়ামের সুযোগ সুবিধা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও ভবিষ্যতে এই ব্যবস্থা অব্যাহত রাখার আহ্বান ছিল টাইগার ভক্তদের কণ্ঠে।

আবুধাবিতে এক পেসার কম নিয়ে খেলার মাশুল দিয়েছে বাংলাদেশ: পাইলট
আবুধাবি টেস্টে আফগানিস্তানের বিপক্ষে পেসারের ঘাটতিতে জয় হাতছাড়া হয়েছে বাংলাদেশের। উইকেট এবং প্রতিপক্ষ বিবেচনায় তিন স্পিনারের পরিবর্তে একজন পেসার বেশি থাকলে পঞ্চম দিনের আগেই ম্যাচ বের করে আনতে পারতো দল, দাবি জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের।

আলোক-স্বল্পতার সমাধানে গোলাপি বল; বদলাবে কি টেস্টের কৌশল?
টেস্ট ক্রিকেটে আলোক-স্বল্পতার সমস্যা নতুন নয়। দিনের শুরুতে ঝলমলে রোদ থাকলেও অনেক সময় বিকেল গড়াতেই ঘন মেঘে বন্ধ হয়ে যায় খেলা। শীত বা বৃষ্টির মৌসুমেও আলোক-স্বল্পতায় বারবার বন্ধ হয় টেস্ট ম্যাচ। সমাধান হিসেবে সামনে আসছে গোলাপি বল ব্যবহারের প্রস্তাব। তবে তাতে রয়েছে কৌশলগত সুবিধা-অসুবিধার প্রশ্নও।

আফগানদের বিপক্ষে টেস্টের আগে অনুশীলনে ব্যস্ত মুশফিক-মুমিনুলরা
আফগানিস্তান বিপক্ষে একমাত্র টেস্ট সামনে রেখে মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন করছে বাংলাদেশ টেস্ট দল। টেস্ট ক্রিকেটে মনোযোগ বাড়াতে লম্বা সময় ব্যাটিং অনুশীলন করছেন মুশফিক-মুমিনুলরা। বল হাতে ঘাম ঝরাতে দেখা গেছে ইবাদত-তাসকিনদের।

অ্যাশেজে ইংল্যান্ডের পরামর্শক হতে পারেন কেভিন পিটারসেন
অ্যাশেজেও ইংল্যান্ড টেস্ট ক্রিকেট দলের সঙ্গে পরামর্শকের ভূমিকায় দেখা যেতে পারেন সাবেক ব্যাটার কেভিন পিটারসেনকে।