ফের রাজপথে নামার প্রস্তুতি সিজেপির, আজ পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি

সিজেপির আন্দোলন
বিদেশে এখন
0

ভারতে নাগরিকত্ব যাচাইয়ের ভিত্তিতে ভোটার তালিকা সংশোধনের উদ্যোগ বাতিলের দাবিতে আবারও রাজপথে নামার প্রস্তুতি শুরু করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। কেরালার কোচিতে শনিবারের (৭ নভেম্বর) পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেবেন প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেসহ সিজেপির শীর্ষ নেতারা।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বার্তায় সিজেপি জানায়, গণতন্ত্র রক্ষার দাবিতে এবার কোচি হয়ে উঠবে যন্তর মন্তর। রাজেন্দ্র ময়দানে স্থানীয় সময় বিকেল ৪টায় শুরু হবে সমাবেশ।

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি দিল্লির যন্তর মন্তরে গেলো মাসে বিশাল বিক্ষোভের ডাক দিয়ে ব্যাপক পুলিশি ধরপাকড়ের পর, এবারই প্রথম কোনো বড় কর্মসূচির ডাক দিলো সিজেপি।

কেরালায় সিজেপির কর্মসূচিতে সমর্থন জানিয়ে রাজ্যের সব শিক্ষার্থী, তরুণ ও সুশীল সমাজ এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের বিক্ষোভে যোগ দেয়ার আহ্বান জানিয়েছেন প্রখ্যাত ভারতীয় অভিনেতা প্রকাশ রাজ।

ভারতে নির্বাচান কর্মকর্তা নিয়োগে অনিয়ম আর নাগরিকত্ব যাচাইয়ের ভিত্তিতে ভোটার তালিকা সংশোধনের বিরুদ্ধে এক সপ্তাহ আগেই, দিল্লির রামলীলা ময়দানে মহাসমাবেশ করে দেশটির বিরোধীদলীয় জোট ইন্ডিয়া ব্লক।

এসএইচ