টি-টোয়েন্টি বিশ্বকাপে ইনজুরির মিছিল; সর্বশেষ সংযোজন ব্রেন্ডন টেইলরের নাম

ব্রেন্ডন টেইলর
ক্রিকেট
এখন মাঠে
0

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বেশ কয়েকজন ক্রিকেটার ইনজুরিতে পড়েছেন। এ তালিকায় সবশেষ সংযুক্তি জিম্বাবুয়ের ব্রেন্ডন টেইলর ও আয়ারল্যান্ডের অধিনায়ক পল স্টার্লিং। এছাড়া চোট পেয়েছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মার্কাস স্টয়নিসও।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ের ম্যাচে খেলেননি জিম্বাবুয়ের উইকেটকিপার ব্যাটার ব্রেন্ডন টেইলর। পরে জানানো হয়, তিনি হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন। ফলে আসর থেকেই ছিটকে গেছেন তিনি।

ঠিক আগের ম্যাচেই ওমানের বিপক্ষে ৩০ বলে ৩১ রান করার পাশাপাশি স্ট্যাম্পের পেছনে তিনটি ক্যাচও নিয়েছিলেন টেইলর। তার বদলে বেন কারানকে স্কোয়াডে নিয়েছে জিম্বাবুয়ে।

আরও পড়ুন:

একই ম্যাচে ফিল্ডিংয়ের সময় আঙুলে চোট পান অজি অলরাউন্ডার মার্কাস স্টয়নিস। সঙ্গে সঙ্গে মাঠ ছাড়তে হয় তাকে, ব্যাটও করতে নামেন লোয়ার অর্ডারে।

অন্যদিকে পায়ের লিগামেন্টে চোট পেয়েছেন আয়ারল্যান্ডের পল স্টার্লিং। বিশ্বকাপের বাকি ২ ম্যাচের স্কোয়াড থেকে তাকে বাদ দেয়া হয়েছে। তার বদলে ডাকা হয়েছে স্যাম টপিংকে।

এসএইচ