অস্ট্রেলিয়াকে হারিয়ে আত্মবিশ্বাসী জিম্বাবুয়ে; পা ফসকাতে চান না অধিনায়ক রাজা

জিম্বাবুয়ের পরবর্তী লক্ষ্য সম্পর্কে কথা বলেছেন সিকান্দার রাজা
ক্রিকেট
এখন মাঠে
0

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়ের পরেও পা মাটিতেই রাখছে জিম্বাবুয়ে। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে কোনোভাবেই পা ফসকাতে চান না দেশটির অধিনায়ক সিকান্দার রাজা।

আগামীকাল (মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি) আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে মাঠে নামার আগে দলের লক্ষ্য স্পষ্ট করেন রাজা। পরবর্তী ম্যাচেই পুরো মনোযোগ দিচ্ছে দল। তবে দল নিয়ে যথেষ্ট আত্নবিশ্বাসী জিম্বাবুয়ে অধিনায়ক।

আরও পড়ুন:

দলটির অন্যতম ভরসার জায়গা পেস বোলিং ইউনিট। ১৮ মাস ধরে দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেছে জিম্বাবুয়ে। বিশ্বকাপের মত বড় আসরে নিজের জীবনেরও পরির্বতন করা সম্ভব বলে বিশ্বাস করেন রাজা।

তাইতো এ অধিনায়কের লক্ষ্য কেবল খ্যাতি, আর্থিক নিরাপত্তা ও সম্মান বা টানা ম্যাচ খেলার ক্লান্তি নিয়ে না ভেবে ধারাবাহিক দলগত ভালো পারফরম্যান্স করা।

এসএইচ