আসন্ন সিরিজের প্রস্তুতি নিয়ে আশাবাদী আজিজ, জানালেন ক্রিকেটারদের নিয়ে প্রত্যাশার কথা

নর্থ জোনের বোলিং কোচ তারেক আজিজ
ক্রিকেট
এখন মাঠে
0

বিসিএল দিয়ে পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজের প্রস্তুতি ভালো হচ্ছে বলে মনে করছেন নর্থ জোনের বোলিং কোচ তারেক আজিজ। মিরপুরে ফাইনাল ম্যাচের আগে দলটির অধিনায়ক নাজমুল শান্তকে নিয়ে প্রশংসার বাণী শুনিয়েছেন তিনি। জানিয়েছেন আসন্ন ওডিআই বিশ্বকাপেও অধিনায়ক হিসেবে ভালো করবেন শান্ত। ওয়ানডেতে রানে ফেরায় সাব্বিরকে নিয়েও ইতিবাচক আশা দেখতে পারে টিম ম্যানেজমেন্ট।

রাজশাহী পর্ব শেষ করে বিসিএলের ফাইনাল ম্যাচকে ঘিরে মিরপুরের অ্যাকাডেমি মাঠে ক্রিকেটারদের ব্যস্ততা। রমজানের ক্লান্তিকে একপাশে রেখে ওয়ার্ম আপ আর ব্যাটিং অনুশীলনে ঝালিয়ে নিচ্ছেন নর্থ জোনের শান্ত-তামিম-শরিফুলরা।

মার্চেই ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের ওডিআই সিরিজ খেলবে বাংলাদেশ। বিসিএলে ক্রিকেটাররা ব্যস্ত থাকায় সিরিজের জন্য ভালো প্রস্তুতি নিতে পেরেছে নাজমুল হোসেন শান্তর দল। মিরপুরের পিচেও রান পাবেন ক্রিকেটাররা আশা নর্থ জোনের বোলিং কোচ তারেক আজিজের।

বোলিং কোচ তারেক আজিজ বলেন, ‘প্রতিটি প্লেয়ারের একটি ভালো অপরচুনিটি ছিলো। কমপিটেটিভ ক্রিকেটে যেটি দরকার তা ছিলো। টিমের সব ন্যাশনাল প্লেয়ার, আউটসাইড প্লেয়ার সবাই ব্যালেন্স হয়ে ছিলো। আমারে মনে হয় এটি ভালো একটি প্রস্তুতির মঞ্চ। আপ কামিং পাকিস্তান যে সিরিজ আছে সেখানে দল নির্বাচনে তদের দারুণভাবে সাহায্য করবে। আমরা আসা করি মিরপুর তার সেই ক্যারেক্টার থেকে বের হওয়ার চেষ্টা করছে। আই হোপ আমরা ভালো উইকেট পাবো।’

আরও পড়ুন:

শেষ ম্যাচে রাজশাহীর বিভাগীয় স্টেডিয়ামে ৫১ বলে ৭৩ রানের ইনিংস খেলেছেন সাব্বির রহমান। ওয়ানডেতে জাতীয় দলের ভাবনায় থাকবেন কি না জানতে চাইলে সাব্বিরকে নিয়ে ইতিবাচক উত্তর দিলেন এই বোলিং কোচ।

তারেক আজিজ বলেন, ‘লাস্ট ম্যাচে সাব্বির দারুণভাবে গ্র্যাব করেছে তার অপরচুনিটিকে। আমি আশা করি যখনই সুযোগ পাবে সে দলের জন্য অবদান রাখার চেষ্টা করবে।’

ওয়ানডে ফরম্যাটে আদর্শ ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। ধারাবাহিকতা বজায় রাখতে পারলে আসন্ন বিশ্বকাপে তার নেতৃত্বে ভালো করবে বাংলাদেশ দল। এমনটাই মনে করেন তারেক।

তিনি বলেন, ‘শান্ত একজন অসাধারণ ক্যাপ্টেন। তার ক্যাপ্টেন্সি নিয়ে কোনো ডাউট নেই আমাদের। কয়েকটি টুর্নামেন্টে আমরা একসঙ্গে কাজ করেছি। আমাদের একে অন্যের প্রতি রেসপেক্ট আছে।’

এফএস