২০২৭ বিশ্বকাপের পথে যাত্রাটা এখন পর্যন্ত সুখকর না বাংলাদেশ ক্রিকেটের জন্য। একদিকে ওয়ানডে ফরম্যাটে লাগাতার ব্যর্থতা। অন্যদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলার প্রশ্নে সামাল দিতে হয়েছে বহু নাটকীয়তা। সবকিছু পেছনে ফেলে এবার চোখ পাকিস্তানের বিপক্ষে এক দিনের সিরিজে। এখান থেকেই ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে চায় টাইগাররা।
বিশ্বকাপের পথে এখন পর্যন্ত ব্যাকফুটে বাংলাদেশ। ফিল সিমন্স অবশ্য শুধু কোয়ালিফাইয়ে চোখ রাখছেন না। উন্নতি করতে চান পয়েন্ট টেবিলে।
ফিল সিমন্স বলেন, ‘শুধু অটোমেটিক কোয়ালিফাই হয়ে খেলাটা ফ্যাক্ট নয়। টেবিলের ছয় বা সাত নম্বরে উঠতে পারলে ভালো। আমরা টেবিলের ভালো জায়গায় মুভ করতে চাই।’
আরও পড়ুন:
বিগত দুই বছর ধরে মাঝের ওভারে স্পিনের বিপক্ষে ভুগতে হয়েছে বাংলাদেশকে। সমস্যা সমাধানে পুরোনো মুখ লিটন দাসের দ্বারস্থ হেড কোচ সিমন্স। আসন্ন সিরিজেই লিটনকে দেখা যাবে নতুন ভূমিকায়।
অন্যদিকে ব্যর্থতার টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে নতুন মুখদের নিয়ে ভালো কিছুর প্রত্যাশা পাকিস্তান কোচ মাইক হেসনের।
১১ মার্চ থেকে শুরু হবে তিন ম্যাচের সিরিজ। দুই দলেরই ভালো পারফরম্যান্সের পাশাপাশি বাড়তি নজর মিরপুরের পিচে। নতুন বছরে মিরপুর কেমন আচরণ করে তাইই হয়ত পার্থক্য গড়ে দিবে এই সিরিজে।

 Cadre Specialist Physician Forum forms a human chain-320x167.webp)



