যশোর সীমান্তে ৭ লাখ টাকার বেশি চোরাচালানি পণ্য জব্দ

চোরাচালানি পণ্য জব্দ
এখন জনপদে
অপরাধ
0

যশোর সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি, কম্বল, জিরা, কিসমিস, চকলেট ও কসমেটিকসসহ ৭ লাখ ৪১ হাজার ৩০০ টাকা মূল্যের চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ (সোমবার, ১২ অক্টোবর) বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি) এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)।

জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৭২টি শাড়ি, একটি কম্বল, আধা কেজি জিরা, আড়াই কেজি কিসমিস, ১২২টি চকলেট ও ১৬২টি কসমেটিকস সামগ্রী।

আরও পড়ুন:

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্তে মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য পাচার রোধে গোয়েন্দা তৎপরতা এবং বিশেষ পরিকল্পনা অনুযায়ী অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হচ্ছে।

সীমান্তে চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এসএস