লাহোর কালান্দার্সের এ ক্রিকেটার পিএসএল আইনের লেভেল-৩ মাত্রার অপরাধ করেছেন। এর শাস্তি হিসেবে কমপক্ষে ১ ম্যাচ বহিষ্কার হবেন। অপরাধের শাস্তি হিসেবে তা দুই ম্যাচেও গড়াতে পারে।
আরও পড়ুন:
করাচি কিংসের বিপক্ষে ম্যাচের বোলিং ইনিংসের ১৯তম ওভারে দুই অনফিল্ড আম্পায়ার বল পরীক্ষা করতে চান। সেসময় বলের আকৃতি পরিবর্তনের অভিযোগ আসে ফখর জামানের ওপর। শাস্তি হিসেবে ৫ রান পেনাল্টি দেয়া হয় করাচি কিংসকে।
ম্যাচের পর ফোর্থ আম্পায়ার রোশান মহানামা আনুষ্ঠানিকভাবে বল টেম্পারিংয়ের অভিযোগ আনেন ফখরের ওপর। আগামী দুই দিনের মধ্যে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।





