জানা যায়, রোববার (৫ এপ্রিল) স্থানীয় মাঠে ম্যাচটির অফিসিয়াল হিসেবে দায়িত্ব পালন করছিলেন ২১ বছর বয়সি দোলা আজিথ বাবু ও তার বন্ধু বুধুমুরি চিরানজেভি। বিকেলের দিকে রান আউটের সিদ্ধান্তে দুই দলের মধ্যে হট্টগোল বাধে।
আরও পড়ুন:
হত্যামামলার দায়িত্বে থাকা ইন্সপেক্টর মালেশ্বরা রাও জানিয়েছেন, এ ঘটনায় কান্তা কিশোর নামে এক দর্শক রাগান্বিত স্বরে দুই আম্পায়ারকে হেনস্তা করতে থাকেন। ম্যাচ শেষে ঘটানাটিকে কেন্দ্র করে আবারও বাকবিতণ্ডা হয়।
আর তখনই কিশোর নামের ওই দর্শক ছুরি দিয়ে দুই আম্পায়ারকে আঘাত করেন। মুহূর্তেই মাটিতে লুটিয়ে পরেন আজিথ বাবু। পরে হাসাপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়।





