আজ (শনিবার, ২৫ এপ্রিল) সিরিজের শেষ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি বাংলাদেশের নারীরা। সোবহানা মোস্তারির দলীয় সর্বোচ্চ ৭৪ এবং অধিনায়ক নিগার সুলতানার ৪০ রানে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ২১৩ রান তোলে স্বাগতিকরা।
আরও পড়ুন:
জবাব দিতে নেমে শুরুতে উইকেট হারালেও হাসিনি পেরেরা ও ইমেশা দুলানির জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় শ্রীলঙ্কা। হাসিনি ৯৫ রানে আউট হলেও হর্ষিতা-হান্সিমা জুটি দলকে পৌঁছে দেয় জয়ের বন্দরে।
যার ফলে ৭ উইকেটের জয় নিয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে সফরকারীরা। ম্যাচসেরা হয়েছেন হাসিনি পেরেরা আর প্লেয়ার অব দ্য সিরিজ নির্বাচিত হয়েছেন ইমেশা দুলানি।




