
ভারত-পাকিস্তান ম্যাচের অনিশ্চয়তায় বিপাকে আইসিসি, ‘বিলিয়ন ডলার’ ক্ষতির আশঙ্কা
ভারত-পাকিস্তান হাই-ভোল্টেজ ম্যাচ বাতিলের হুমকিতে আইসিসি এখন খাদের কিনারায়। শুধু একটি ম্যাচ না হওয়ার কারণে বিশ্ব ক্রিকেটের লভ্যাংশ থেকে মুছে যেতে পারে ৫০০ মিলিয়ন ডলার বা প্রায় ৬ হাজার কোটি টাকা। তাই কোটি কোটি ভক্তের আবেগের চেয়েও এখন বড় হয়ে দাঁড়িয়েছে ‘বিলিয়ন ডলার’ ক্ষতির হিসাব। ব্রিটিশ গণমাধ্যম দ্যা গার্ডিয়ানে উঠে এসেছে এমনই তথ্য।

দ্বিতীয় লেগেও ম্যানসিটির দাপট, নিউক্যাসলকে হারিয়ে ফাইনালে
ইএফএলের সেমিফাইনাল
ইতিহাদ স্টেডিয়ামে ইংলিশ ফুটবল লিগের (ইএফএল) সেমি ফাইনালের দ্বিতীয় লেগে নিউক্যাসল ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছেছে ম্যানচেস্টার সিটি। প্রথম লেগে ২-০ ব্যবধানে এগিয়ে থাকা সিটি ঘরের মাঠেও ছিল দাপুটে।

এশিয়ান গেমসের বাছাইপর্ব সামনে রেখে হকিতে অনুষ্ঠিত হলো কুপার টেস্ট
এশিয়ান কাপ কোয়ালিফায়ারকে সামনে রেখে প্রস্তুতির গতি বাড়িয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন। ফিটনেসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জাতীয় দলের সম্ভাব্য খেলোয়াড়দের নিয়ে আয়োজন করা হয়েছে কুপার টেস্ট। জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এ টেস্টে অংশ নিয়েছেন ৩৬ জন হকি খেলোয়াড়।

বিপিএলে খাবারের দাম নিয়ে দ্বন্দ্ব, মুখোমুখি দর্শক–দোকানদার
বিপিএলে খাবারের দাম নিয়ে মুখোমুখি অবস্থানে দর্শক ও দোকান মালিকরা। দর্শকদের দাবি স্বাভাবিকের চেয়ে অনেক বেশি দামে কিনতে হচ্ছে তাদের। যদিও, দোকানদাররা বলছেন, নির্ধারিত মূল্যতালিকা থেকেও কম দামে খাবার বিক্রি করছেন তারা।

অনিশ্চয়তা কাটিয়ে ‘দর্শকপূর্ন’ গ্যালারি নিয়েই ফিরলো বিপিএল
দর্শকপূর্ণ গ্যালারি নিয়েই শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ঢাকা পর্ব। পরিচালক ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে দ্বন্দ্ব শেষে মাঠে ফিরেছেন ক্রিকেটাররা। মাঠের ক্রিকেটকে দর্শকরা গুরুত্ব দিলেও খেলা দেখতে এসে ভোগান্তিতে পড়েছেন অনেকেই।

স্টেডিয়ামে খেলা বন্ধে ভাঙচুর; সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণ
চলমান ক্রিকেট ইস্যুতে মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নির্ধারিত ম্যাচ সময়মতো মাঠে না গড়ানোয় উত্তেজিত দর্শকরা স্টেডিয়ামের বাইরে ভাঙচুর চালিয়েছেন। এ ঘটনার পর সেনাসদস্যদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ফুটবলকে দেশব্যাপী ছড়িয়ে দেয়ার তাগিদ; বাফুফে পাবে তিনটি স্টেডিয়াম
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দীর্ঘদিনের মাঠ জটিলতা কাটাতে ক্রীড়া উপদেষ্টার সবুজ সংকেত পেয়েছে ফেডারেশনটি। গতকাল (সোমবার, ১২ জানুয়ারি) বাফুফে ভবন পরিদর্শন শেষে ক্রীড়া উপদেষ্ট আসিফ নজরুল জানিয়েছেন জাতীয় স্টেডিয়ামসহ ঢাকার কমলাপুর এবং সিলেট ও চট্টগ্রামের মাঠ পুরোপুরিভাবে দেয়া হবে দেশের ফুটবল সংস্থাটিকে। এদিকে ফেডারেশনের সভাপতি জানিয়েছেন ভেন্যু সংকট কাটলে আসন্ন সাফ আয়োজনে সমগ্র বাংলাদেশে ফুটবলকে ছড়িয়ে দেয়া সম্ভব।

২২ বছর পর আফ্রিকা নেশন্স কাপের সেমিফাইনালে মরক্কো
দেশের সমর্থকদের সামনে ২২ বছর পর আফ্রিকা কাপ অব নেশন্স জয়ের স্বপ্ন বাঁচিয়ে রেখেছে স্বাগতিক মরক্কো। কোয়ার্টার ফাইনালে শক্তিশালী ক্যামেরুনকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে তারা।

স্প্যানিশ সুপার কাপ: দ্বিতীয় সেমিফাইনালে ‘মাদ্রিদ ডার্বি’
স্প্যানিশ সুপার কাপে দ্বিতীয় সেমিফাইনালে রাতে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ। বছরের প্রথম মাদ্রিদ ডার্বি অনুষ্ঠিত হবে জেদ্দার কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে।

বাংলাদেশ নারী ফুটবল লিগে ২৩ গোলে ফরাশগঞ্জের জয়
বাংলাদেশ নারী ফুটবল লিগে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবের কাছে ২৩-০ গোলের বিশাল ব্যবধানে হেরেছে কাচারিপাড়া একাদশ ক্লাব।

কাঠামোগত দুর্বলতায় ধুঁকছে ঘরোয়া ফুটবল, প্রশ্নের মুখে বাফুফে
২০২৫ সালেও বাংলাদেশের ঘরোয়া ফুটবল চলেছে পুরনো কাঠামোগত দুর্বলতা বয়ে নিয়ে। মাঠে খেলা গড়ালেও, ব্যবস্থাপনায় ছিলো পেশাদারিত্বের অভাব। ঘরোয়া ফুটবলে বেহাল দশা, মাঠের খেলায় আশাহত পারফরম্যান্স ও তৃণমূল ফুটবলে সীমিত অগ্রগতি, মাঠ সংকট সব মিলিয়েই প্রশ্নবিদ্ধ বাফুফে। এসব ইস্যুতে সভাপতি তাবিথ আউয়াল কথা বলেছেন এখন টিভির সঙ্গে।

মাঠে গড়াল বিপিএলের ১২তম আসর
নানান আলোচনা ও সমালোচনার পর বিপিএলের ১২তম আসর মাঠে গড়ালো। প্রথম দিনে আজ (শুক্রবার, ২৬ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামছে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স। বিকেল ৩টায় ম্যাচ শুরু হয়েছে। দিনের আরেক ম্যাচে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে নোয়াখালী এক্সপ্রেস মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালসের।