নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দল ঘোষণা; পেস বোলারের সংকট— জানালেন নির্বাচক

প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ
ক্রিকেট
এখন মাঠে
0

স্কটল্যান্ডে ত্রিদেশিয় সিরিজ এবং ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। সবশেষ সিরিজের দল থেকে বিশ্বকাপের জন্য জায়গা পেয়েছেন তাজ নাহার। তবে নারী দলের প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ জানান, ইংল্যান্ডের কন্ডিশনের জন্য উপযুক্ত পেস বোলার বিশ্বকাপ দলে নেই।

নানা নাটকীয়তায় ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়া হয়নি বাংলাদেশের। তবে আক্ষেপের পর্ব পার করে আরেকটা টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশের সামনে। ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপে অংশ নেবে নিগার সুলতানা জ্যোতির দল। জুনের ১২ তারিখ থেকে ৭ ভেন্যুতে চলবে টি-টোয়েন্টির মহাযজ্ঞ।

বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দলে অবশ্য খুব একটা চমক রাখেনি বাংলাদেশ নারী দলের নির্বাচকরা। পরিচিত মুখেরাই যাচ্ছেন ইংল্যান্ডের মাটিতে বাংলাদেশের প্রতিনিধি হয়ে। সবশেষ শ্রীলঙ্কা সিরিজের দল থেকে অবশ্য যুক্ত হচ্ছেন তাজ নেহার।

বাংলাদেশ নারী দলের প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ বলেন, ‘আমাদের ক্যাপ্টেন হচ্ছে নিগার সুলতানা জ্যোতি, ভাইস ক্যাপ্টেন নাহিদা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রাবেয়া খাতুন, ফাহিমা খাতুন, ঋতু মনি, সুলতানা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, মারুফা আক্তার, জুরাইয়া ফেরদৌস জয়িতা, দিলারা আক্তার দোলা এবং তাজ নাহার।’

আরও পড়ুন:

তবে ইংল্যান্ডের মাটিতে পেস বান্ধব উইকেটেও বাংলাদেশ যাচ্ছে কেবল দুই পেসার নিয়ে। পাইপলাইনে পর্যাপ্ত পেসার না থাকার কথাও স্বীকার করেছেন প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ

তিনি বলেন, ‘আমাদের আসলে পাইপলাইনে ওরকম পেস বোলার আমরা পাই খুব কম। যেগুলো পাই ম্যাক্সিমাম সময়ে হয়তো ইম্পর্টেন্ট সময়ে ইনজুরিটা বেশি হয়ে যায়। তারপরও আমরা যে পেস বোলার আছে আমাদের দুইটা পেস বোলার আছে, ফারিয়া ইসলাম তৃষ্ণা আর মারুফা আক্তার। সঙ্গে ঋতু মনি আছে আমাদের থার্ড পেসার। আমাদের আমাদের ইচ্ছা আছে ইংল্যান্ড কন্ডিশনে যদি বল বেশি ঘোরে আমাদের দুইটা পেস বোলার খেলারও ইচ্ছা আছে।’

বিশ্বকাপে বাংলাদেশ দলে অবশ্য আছে আরেক দুশ্চিন্তা। অধিনায়ক জ্যোতি এবং সহ-অধিনায়ক নাহিদা দুজনেই ইনজুরি নিয়ে হাজির হবেন বৈশ্বিক ক্রিকেটের বড় মঞ্চে।

তিনি আরও বলেন, ‘জ্যোতির যে জিনিসটা সমস্যা ওর কিছু নিগেলস আছে ইনজুরি আছে যেটা নিয়ে ও ক্যারি করছে এবং অনেক বছর ধরে ওটা অ্যাডজাস্ট করে ও ক্রিকেট খেলছে। যদি ওটা যদি না থাকতো আই ক্যান অ্যাশিওর ইউ দ্যাট সে ওই লেভেলে যেতে পারতো। সেম গোজ টু নাহিদা আক্তারও। আমাদের প্রিমিয়াম লেফট আর্ম স্পিনার। ওয়ার্ল্ড ক্রিকেটে ও ডমিনেট করছে। ও হয়তোবা ওই লেভেলে যেতে পারতো, ওরও ইনজুরি প্রোন আছে।’

এর আগে কখনো নকআউটে না যাওয়া বাংলাদেশ নারী দল এবারও বিশ্বকাপে যাচ্ছে সীমিত স্বপ্ন নিয়ে; ৩ ম্যাচে জয় পাবে বাংলাদেশ এমন প্রত্যাশা নির্বাচকদের।

এফএস