পরিচালনা পর্ষদ নির্বাচনের জন্য প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে বিসিবি নির্বাচন কমিশন

বিসিবির লোগো
ক্রিকেট
এখন মাঠে
0

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আসন্ন পরিচালনা পর্ষদ নির্বাচনের জন্য যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। যেখানে বেশ কয়েকটি পদে প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা বাধায় নির্বাচিত হয়েছেন কয়েকজন পরিচালক।

ক্যাটাগরি-১ পদে ১০ জন পরিচালক নির্বাচিত হবেন। ঢাকা, চট্টগ্রাম ও খুলনা থেকে দুজন এবং রাজশাহী, সিলেট, বরিশাল ও রংপুর বিভাগ থেকে একজন করে পরিচালক নির্বাচিত হন। ঢাকা, সিলেট, রাজশাহী ও রংপুর বিভাগে অতিরিক্ত প্রার্থী না থাকায় পাঁচজন এরইমধ্যে নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে বড় আকর্ষণ থাকবে ক্যাটাগরি-২। ক্লাব প্রতিনিধি থেকে ১২টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন ১৮ জন। এই পদে লড়ছেন বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি সভাপতি তামিম ইকবাল। এছাড়া ক্যাটাগরি-৩ পদে সিরাজউদ্দিন মো. আলমগীর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি পদগুলোর জন্য আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে বিসিবি নির্বাচন।

ইএ