নির্বাচনের এক দিন পরই পদত্যাগ করেছেন বিসিবি পরিচালক মীর সীমান্ত

মীর শাকরুল আলম সীমান্ত
ক্রিকেট
এখন মাঠে
0

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের এক দিন পরই পদত্যাগ করেছেন পরিচালক মীর শাকরুল আলম সীমান্ত। ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন তিনি।

রাজশাহী বিভাগ থেকে একক প্রার্থী ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পুত্র শাকরুল আলম। ফলে ক্যাটাগরি ওয়ান থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন পরিচালক।

তবে আলোচিত বিসিবি নির্বাচনের পরদিনই পদ ছাড়লেন তিনি। কারণ হিসেবে উল্লেখ করেছেন ব্যবসায়িক ব্যস্ততার কথা।

এসএস