বিসিবি কমিটির প্রথম বোর্ড সভা অনুষ্ঠিত, দায়িত্ব বণ্টন পরিচালকদের মাঝে

বিসিবির মিটিং
ক্রিকেট
এখন মাঠে
0

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবনির্বাচিত কমিটির প্রথম বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে আজ (মঙ্গলবার, ৯ জুন)। প্রথম সভায় দায়িত্ব বণ্টন করা হয়েছে সব পরিচালকদের মাঝে।

নতুন পরিচালক কমিটিতে মিডিয়া বিভাগের দায়িত্ব পেয়েছেন আসিফ রাব্বানী। গেম ডেভলাপমেন্ট এবং বিপিএলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পাচ্ছেন ফাহিম সিনহা।

সভাপতি তামিম ইকবালের অধীনে থাকবে ফ্যাসিলিটিজ বিভাগ। বয়সভিত্তিক দলের দায়িত্বে সাবেক ক্রিকেটার মিনহাজুল আবেদিন নান্নু। ফিন্যান্স বিভাগের দায়িত্ব যথারীতি ধরে রেখেছেন ইসরাফিল খসরু।

আরও পড়ুন:

মার্কেটিং ও কর্মাশিয়ালের দায়িত্বে মাসুদুজ্জামান। গ্রাউন্ডস বিভাগ সামাল দেবেন শানিয়ান তানিম, সরকার মাহবুব শামীমের অধীনে থাকবে মেডিকেল বিভাগ। সিসিডিএমের দায়িত্ব মঈন উদ্দিন চৌধুরী এবং নারী উইংয়ের রফিকুল ইসলাম বাবু।

এছাড়া অডিট বিভাগে আছেন সাঈদ বিন জামাল এবং লজিস্টিক ও প্রটোকলের দায়িত্বে থাকবেন ইয়াসির ফয়সাল।

এসএস