শ্রীলঙ্কার বিপক্ষে জমজমাট ম্যাচের প্রত্যাশা তাবিথের

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল
ফুটবল
এখন মাঠে
0

সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিপক্ষে জমজমাট একটি ম্যাচের প্রত্যাশা তাবিথ আউয়ালের। সেই ম্যাচে নতুন চমকের আভাসও দিয়েছেন বাফুফে সভাপতি। সাফে ভালো করতে আত্মবিশ্বাসী হলেও কোনো দলকেই ছোট করে দেখতে চান না তিনি।

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা করেছে বাংলাদেশ। নানা কারণেই এবার সাফ জয়ে আগের যেকোনো সময়ের চেয়ে আত্মবিশ্বাসী লাল-সবুজরা। দলের প্রথম ম্যাচের পারফরম্যান্সে সন্তুষ্ট বাফুফে সভাপতি তাবিথ আউয়ালও।

নিজেদের পরবর্তী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচে জমজমাট লড়াইয়ের প্রত্যাশা বাফুফে সভাপতির।

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, ‘আই থিংক শ্রীলঙ্কান বাংলাদেশ ম্যাচ দর্শকের জন্য একটা উপহার দিবে। মানে এটা খুবই অন্য অত্যন্ত ভালো ম্যাচ হবে। আই থিংক আপনারা অনেক অ্যাটাকস, কাউন্টার অ্যাটাকস দেখবেন। দুই দলেরই কিন্তু অরিজিনাল প্লেয়ারস আছে ইউরোপ থেকে। শ্রীলঙ্কা হয়তো একটু জার্মান বেসড অ্যান্ড বাংলাদেশ হয়তো একটু ইংল্যান্ড-ইতালি বেসড। বাট আমি মনে করি না যে যে কোনো দলই খারাপ খেলবে।’

বিশ্বনাথকে স্ট্রাইকার হিসেবে খেলিয়ে চমক দেখিয়েছেন বাংলাদেশের হেড কোচ থমাস ডুলি। শ্রীলঙ্কা ম্যাচেও আরেকটি পরীক্ষা বা চমকের আভাস বাফুফে সভাপতির কণ্ঠে।

তিনি বলেন, ‘এই মুহূর্তে কোচ একটা নতুন এক্সপেরিমেন্ট করতে যাচ্ছে। আই থিংক শ্রীলঙ্কা ম্যাচে আপনারা আরেকটা এক্সপেরিমেন্ট বা ডিসিশন দেখতে পারবেন। সো লেটস লিভ ইট অ্যাট দ্যাট। আমরা দেখি কীভাবে প্লেয়ার রেসপন্ড করে।’

ছয় দলের আসরে কোনো দলকেই হালকাভাবে দেখতে চান না বাফুফে সভাপতি। তবে প্রতিপক্ষ যেমনই হোক, বাংলাদেশের ভালো করার বিষয়ে আত্মবিশ্বাসী তিনি।

তিনি আরও বলেন, ‘আমরা কোনো দলকে সাফে ছোট করে দেখি না। প্রতিটি দল কিন্তু ভালো প্রশিক্ষণ নিয়ে, ওদের সর্বশক্তি করে আসে। অ্যান্ড যেকোনো দিন যে কোনো অঘটন হতে পারে বা লাক ফেভার করতে পারে। তাই কোনো খেলাকে আমরা ছোটভাবে দেখার সুযোগ নয়।’

আগামীকাল (সোমবার, ৯ নভেম্বর) দলের সঙ্গে যোগ দেবেন হামজা-ফারহানরা। তপুও ফিরছেন পরের ম্যাচে। তবে ম্যাচ জিততে বাংলাদেশ এখন অল্প কয়েকজন খেলোয়াড়ের পর নির্ভরশীল নয় বলেই ভাবনা বাফুফে বসের।

এফএস