এশিয়ান লিজেন্ডস লিগে বাংলাদেশ টাইগার্সের অধিনায়ক সাকিব

সাকিব আল হাসান
ক্রিকেট
এখন মাঠে
0

প্রায় দুই বছর ধরে জাতীয় দলের বাইরে। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ত সময় পার করছেন সাকিব আল হাসান। বাংলাদেশি এ অলরাউন্ডার এবার এশিয়ান লিজেন্ডস লিগে বাংলাদেশ টাইগার্সের অধিনায়ক নির্বাচিত হয়েছেন।

দলের বাকি সদস্যের মধ্যে রয়েছেন অলক কাপালি, তুষার ইমরান, মেহেদী মারুফ, আরিফুল হক, শফিউল ইসলাম ও মুক্তার আলী। এবারের এশিয়ান লিজেন্ডস লিগে বাংলাদেশ টাইগার্সের পাশাপাশি অংশ নেবে এশিয়ান স্টারস, ইন্ডিয়ান রয়্যালস, পাকিস্তান প্যান্থার্স, আফগানিস্তান পাঠানস ও শ্রীলঙ্কান লায়ন্স।

৩০ জুলাই জাম্বিয়ায় শুরু হওয়া টুর্নামেন্টটি চলবে আগামী ১০ আগস্ট পর্যন্ত। বর্তমানে সাকিব লঙ্কা প্রিমিয়ার লিগে জাফনা কিংসের হয়ে খেলছেন। এরই মধ্যে তার দল প্লে অফ নিশ্চিত করেছে। ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে জাফনা।

জেআর