অস্ট্রেলিয়ায় ‘অবিশ্বাস্য’ দিন পার করলো বাংলাদেশ

দিনের খেলা শেষে মাঠ ছাড়ছেন তামিম (বামে) ও মুমিনুল (ডানে)
ক্রিকেট
এখন মাঠে
0

অস্ট্রেলিয়ার মাটিতে দীর্ঘ ২৩ বছর পর টেস্ট খেলতে নেমেই দারুণ এক দিন পার করলো বাংলাদেশ। ডারউইন টেস্টের প্রথম দিনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে মাত্র ১৯৮ রানে অলআউট করার পর ব্যাট হাতেও দৃঢ়তা দেখিয়েছে টাইগাররা।

পেসার হাসান মাহমুদের রেকর্ড গড়া ৬ উইকেটের সুবাদে প্রথম ইনিংসে দুইশর আগেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। এরপর নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে অজি পেসারদের সামলে দিন শেষে ১ উইকেটে ৯৬ রান করেছে বাংলাদেশ।

দিন শেষে বাংলাদেশের হয়ে মুমিনুল হক ৩৫ রানে এবং তানজিদ হাসান তামিম ৩২ রানে অপরাজিত আছেন। অস্ট্রেলিয়ার একমাত্র সফল বোলার মিচেল স্টার্ক।

আরও পড়ুন:

প্রথম ইনিংসে এখনো ১০২ রানে পিছিয়ে আছে বাংলাদেশ। তবে হাতে রয়েছে ৯টি উইকেট। ফলে দ্বিতীয় দিনে বড় সংগ্রহের লক্ষ্যেই ব্যাটিং শুরু করবে সফরকারীরা।

এফএস