নিউ জিল্যান্ডের ব্যাটিং কোচের দায়িত্ব পাচ্ছেন ওয়াটলিং

বিজে ওয়াটলিং
ক্রিকেট
এখন মাঠে
0

নিউজিল্যান্ডের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন দেশটির সাবেক উইকেট কিপার ব্যাটার বিজে ওয়াটলিং। ডিসেম্বরে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের পর লুক রঙ্কির স্থলাভিষিক্ত হবেন তিনি।

বর্তমানে নর্দান ডিস্ট্রিক্ট পুরুষ দলের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন ওয়াটলিং। লুক রঙ্কি থাকাকালিন আগামী ১৬ নভেম্বর থেকে নিউজিল্যান্ডের কোচিং প্যানেলে যোগ দেবনে তিনি।

নিউজিল্যান্ড জাতীয় দল, নর্দান ডিস্ট্রিক্ট এবং ডারহামের হয়ে মোট ১৭৮টি প্রথম শ্রেনির ম্যাচ খেলার অবিজ্ঞতা রয়েছে ওয়াটলিংয়ের। ১৮টি সেঞ্চুরিতে তার নামের পাশে আছে ১০ হাজারের বেশি রান।

উইকেটের পেছনে নিয়েছেন ৪৫০ ক্যাচ। তার অধিনে ২০২৪-২৫ মৌসুমে সুপার স্ম্যাশের শিরোপা জিতেছে নর্দান ডিস্ট্রক্ট। নতুন দায়িত্বে আন্তর্জাতিক ক্রিকেটের আবহে ফিরতে পেরে উচ্ছ্বসিত ওয়াটলিং। জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে কাজ করতে পারাটাকে দারুণ সুযোগ হিসেবে দেখছেন তিনি।

এফএস