তীরে এসে তরী ডুবলো বাংলাদেশের

বাংলাদেশ ও শ্রীলঙ্কার অনূর্ধ্ব ১৯ নারী দলের অধিনায়ক
ক্রিকেট
এখন মাঠে
0

তীরে এসে তরী ডুবালো বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ নারী দল। ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ৪ রানে হেরেছে বাংলাদেশের মেয়েরা।

শ্রীলঙ্কার দেয়া ১৫৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে রান তুলার আগেই আউট হন ওপেনার মায়মুনা নাহের।

আরেক ওপেনার জান্নাতও ফিরেন শূন্য হাতে। ব্যাট হাতে নিশিতা আক্তার হাল ধরলেও সেটা ছিলো ধীর গতির। দুই চারের সাহায্যে ৩৩ বল খেলে করেন ৩২ রান। তবে ব্যাট হাতে উজ্জল ছিলেন অধিনায়ক সাদিয়া ইসলাম। পাঁচ ছক্কা আর ৩ চারে ৩৬ বলে করেন ৫৯ রান।

মিডল ওর্ডারে নামা সাদিয়া আক্তারের ব্যাটে আসে ২২ বলে ৩৫ রান। তিনি আউট হন ২০তম ওভারের পঞ্চম বলে। যখন বাংলাদেশের দরকার ছিলো ২ বলে ৯ রান, শেষ বলে জান্নাতুল ফেরদাউস চার মারলেও চার রানের পরাজয় মেনে নিতে হয় বাংলাদেশের মেয়েদের।

এর আগে টস হেরে আগে ব্যাট করতে নেমে, সানজানা কাভিন্দির ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৮ রান তুলে শ্রীলঙ্কা।

জেআর