টি-টোয়েন্টিতে ইতিহাস গড়লেন রশিদ খান

রশিদ খান
ক্রিকেট
এখন মাঠে
0

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম বোলার হিসেবে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন আফগান লেগ স্পিনার রশিদ খান।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে এই কীর্তি গড়েন তিনি। মাত্র ১২০ ম্যাচেই অনন্য এই অর্জন রশিদের। রশিদের রেকর্ডের রাতে ব্যাট হাতে ঝড় তুলেছেন আজমতউল্লাহ ওমরজাই।

মাত্র ৫০ বলে ১১৬ রানের বিধ্বংসী ইনিংসে আফগানিস্তানকে এনে দেন ২২১ রানের বড় সংগ্রহ। জবাবে সিকান্দার রাজার ৫৬ বলে ১০৬ রানের সেঞ্চুরিও কাজে আসেনি।

১৯ রানের জয়ে সিরিজে এগিয়ে থাকার পাশাপাশি জিম্বাবুয়ের বিপক্ষে টানা অষ্টম টি-টোয়েন্টি সিরিজ জয়ের কীর্তি গড়েছে আফগানিস্তান।

জেআর