বিমানবন্দর থেকেই কড়া নিরাপত্তায় ক্রিকেটাররা সরাসরি চলে যান টিম হোটেলে।
মিরপুরে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে সিরিজে ইতিমধ্যেই ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে সফরকারীরা। এবার তাদের লক্ষ্য দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নেয়া।
অন্যদিকে, প্রথম টেস্টে বড় ব্যবধানে হেরে ব্যাকফুটে স্বাগতিক বাংলাদেশ। তবে সিলেটের মাঠে ঘুরে দাঁড়াতে মরিয়া শান্ত-মিরাজরা। লক্ষ্য একটাই যেকোনো মূল্যে জয় তুলে নিয়ে সিরিজে সমতা ফেরানো।
আগামী ৫ নভেম্বর থেকে সিলেটের নয়নাভিরাম স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি।





