কামিন্সের অনুপস্থিতিতে এ সিরিজে অজিদের নেতৃত্বের দায়িত্ব সামলাবেন অলরাউন্ডার মিচেল মার্শ। মূলত সামনে নিউজিল্যান্ড, ভারত ও ইংল্যান্ডের বিপক্ষে টানা টেস্ট ও অ্যাশেজ সিরিজ থাকায় তারকা পেসারদের ফিট রাখতেই এই সিদ্ধান্ত।
সিনিয়রদের অনুপস্থিতিতে দলে সুযোগ এসেছে একঝাঁক তরুণ ক্রিকেটারের। টি-টোয়েন্টি ও ওয়ানডে উভয় স্কোয়াডেই জায়গা পেয়েছেন ২১ বছর বয়সী পেসার মাহলি বিয়ার্ডম্যান।
আরও পড়ুন:
এছাড়া টি-টোয়েন্টি স্কোয়াডে ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা স্যাম হার্পার ও লাচলান শ। তিন পেসার না থাকলেও ওডিয়ায় দলে পাওয়া যাবে ট্র্যাভিস হেড, ক্যামেরন গ্রিন ও অ্যালেক্স ক্যারির মতো তারকাদের।
টি-টোয়েন্টিতে দেখা যাবে টিম ডেভিড ও জেক ফ্রেজার-ম্যাকগার্কের মতো মারকুটে ব্যাটারদের। আগামী ১৩ নভেম্বর পার্থে একদিনের ম্যাচ দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই।





