১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতীয় এ চার নেতাকে গ্রেপ্তার করে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি করে রাখা হয়। এরপর ৩ নভেম্বর গভীর রাতে কারাগারে তাদেরকে গুলি করে হত্যা করে। পরে ১৯৭৫ সালের ৪ নভেম্বর তৎকালীন উপ-কারা মহাপরিদর্শক কাজী আবদুল আউয়াল বাদী হয়ে লালবাগ থানায় একটি হত্যা মামলা করেন।
মামলা হওয়ার পর ইনডেমনিটি অধ্যাদেশ জারি করে এ মামলার তদন্ত ও বিচার প্রক্রিয়া স্থগিত রাখা হয়।
এরপর ১৯৯৬ সালে নতুন করে তদন্ত শুরু হয় এবং ১৯৯৮ সালে তদন্ত শেষ করে শুরু হয় বিচার কার্যক্রম। ২০০৪ সালের ২০ অক্টোবর ঢাকা মহানগর দায়রা জজ আদালত তিনজনকে ফাঁসি আর ১২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে রায় ঘোষণা করেন।




