শুধু বেশি বিদ্যুৎ উৎপাদন নয়, খরচ কমানোও সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান
দেশে এখন
1

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, শুধু বেশি বিদ্যুৎ উৎপাদনই নয়, বরং খরচ কমানোও সরকারের অগ্রাধিকার। তিনি বলেন, ‘কুইক রেন্টালের মাধ্যমে লুটপাটের পরিবর্তে অবশ্যই সাশ্রয়ী পদ্ধতিতে দেশেই নিজস্ব উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন সম্ভব।’

আজ (মঙ্গলবার, ৩ নভেম্বর) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ সোলার এক্সপো-২০২৬-এর উদ্বোধন শেষে বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

এসময় প্রধানমন্ত্রী বলেন, ‘জালানি ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে ২০২৫-২৬ অর্থবছরে ৪৩ হাজার কোটি টাকা ভর্তুকি দেয়া হয়েছে।’

তিনি বলেন, ‘জালানি সংকট নিরসনে, ডিজেলের মজুত বাড়ানো হয়েছে। কয়লা সরবরাহকারীদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। জালানি তেল সংগ্রহ করে বিদ্যুৎ উৎপাদনের জন্য ৬ হাজার কোটি টাকা আলাদাও বরাদ্ধ রাখা হয়েছে।’

আরও পড়ুন:

তিনি আরও বলেন, ‘সৌর বিদ্যুৎ সম্প্রসারণে অর্থায়ন সহজ করতে প্রাথমিকভাবে ১ হাজার ৫০০ কোটি টাকার তহবিল বরাদ্দ করেছে। পর্যায়ক্রমে প্রয়োজনীয় অর্থের সংস্থান করা হবে।’

এছাড়া আগামী গ্রীষ্ম মৌসুম শুরুর আগেই সরকার ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করতে সক্ষম হবে বলেও জানান সরকার প্রধান।

অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুও উপস্থিত ছিলেন। এসময় তিনি জানান, সোলার বিদ্যুৎ এর জন্য আইন প্রস্তুত করা হয়েছে এবং আগামী সংসদে তা পাশ হবে।

জ্বালানিমন্ত্রী বলেন, ‘এক বছরের মধ্যে ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ দিতে পারবে এই সরকার। ২০৩০ সালের মধ্যে টোটাল বিদ্যুতের ২০ ভাগ অর্থাৎ ১০ হাজার মেগাওয়াট গ্রিডে যুক্ত হবে সোলার বিদ্যুৎ থেকে।’

এসএইচ