আগে ব্যাট করতে নেমে আকিব নবীর বোলিং তোপে এলোমেলো হয়ে পড়ে নিউজিল্যান্ড। এরপর মিডল অর্ডারে গুরনুর ব্রার একাই শিকার করেন ৪ উইকেট। ৫৩ রানেই পাঁচ উইকেট হারায় কিউইরা।
বিপর্যয় সামাল দেন ৫৫ রান করা ড্যারিল মিচেল এবং ৩১ রান করা মিচেল স্যান্টনার। তবে, এই দুজন ৫ বলের ব্যবধানে ফিরলে ১৩৪ রানে থামে কিউইরা। জবাবে ব্যাট করতে নেমে রোহিত শর্মার ২৩ এবং শ্রেয়াস আইয়ারের ৩০ রানে ভর করে জয়ের লক্ষ্যে এগুতে থাকে সফরকারী ভারত।
যদিও নিয়মিত বিরতিতে উইকেট নিয়ে কিছুটা চাপ সৃষ্টি করেছিল স্বাগতিকরা। কিন্তু কেএল রাহুলের অপরাজিত ২৬ রানে জয় নিয়েই মাঠ ছাড়ে ম্যান ইন ব্লু-রা।





