শ্রীলঙ্কা সিরিজে পাকিস্তান দলের রদবদল

পাকিস্তানের খেলোয়াড়
ক্রিকেট
এখন মাঠে
0

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের দল ঘোষণা করেও রদবদল করলো পাকিস্তান। দুজন খেলোয়াড়কে বাদ দিয়ে চারজনকে স্কোয়াডে যুক্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

রাওয়ালপিন্ডি টেস্ট শুরুর দুইদিন আগে স্কোয়াডে এসেছেন অভিষেকের অপেক্ষায় থাকা আলী সাব্বির এবং সাকিব খান। দুজনেই শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের প্রস্তুতি ম্যাচের একাদশে ছিলেন।

তাদের সঙ্গে আছেন পেস বোলিং অলরাউন্ডার আমের জামাল এবং ২০ বছর বয়েসী ব্যাটার তৈয়্যব আরিফ। বাদ পড়াদের মধ্যে আছেন ওপেনার আব্দুল্লাহ ফজল এবং স্পিনার আলী উসমান।

যদিও এমন আকস্মিক বদলের পেছনের কারণ জানায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড। ৯ নভেম্বর থেকে শুরু হবে দুই টেস্টের এই সিরিজ।

জেআর