জোহানেসবার্গ টেস্টের ১ম দিনেই ব্যাট হাতে ঝড় তুললেন বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটসম্যান তাওহীদ হৃদয়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেললেন ১৩৭ রানের দুর্দান্ত ইনিংস। গড়লেন একাধিক রেকর্ড, ছাড়িয়ে গেলেন অনেক কিংবদন্তিকে।
টেস্ট ক্যারিয়ারের প্রথম সাত ইনিংসেই হৃদয়ের সংগ্রহ ৫১৫ রান। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে এই কীর্তি গড়লেন তিনি। বিশ্ব ক্রিকেটে এমন কীর্তি আছে আর মাত্র ১১ জনের। তালিকায় হৃদয়ের ওপরে আছেন বিনোদ কাম্বলি, জাভেদ মিয়াঁদাদ, হ্যারি ব্রুকদের মতো তারকারা।
শুধু তাই নয়, টেস্টে সর্বশেষ তিন ইনিংসে হৃদয়ের রান ৪৬১। বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের টানা তিন ইনিংসে এত রান নেই। চতুর্থ টেস্টেই দ্বিতীয় সেঞ্চুরি, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের রেকর্ডেও ভাগ বসিয়েছেন তিনি।
হৃদয়ের সঙ্গে লিটন দাসের ২০৬ রানের জুটি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ। আর তাদের ব্যাটিং দৃঢ়তায় প্রোটিয়াদের বিপক্ষে দলীয় সর্বোচ্চ ৩২৭ রানের নতুন রেকর্ডও গড়েছে বাংলাদেশ।
ঘরের মাঠে সিলেট টেস্টেই ১ ইনিংসে মেরেছিলেন ১১টি ছক্কা যা তৃতীয় সর্বোচ্চ। পাশাপাশি টেস্টে এক ইনিংসে অষ্টম সর্বোচ্চ ৬২ শতাংশ রান করার রেকর্ডও হৃদয়ের দখলে।





