টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে অস্ট্রেলিয়া দলে পরিবর্তন

হেনরি থর্নটন
ক্রিকেট
এখন মাঠে
0

ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে স্কোয়াডে পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচের সিরিজের আগে দলে ডাক পেয়েছেন দুই পেসার হেনরি থর্নটন ও রাইলি মেরেডিথ।

২৯ বছর বয়সী থর্নটনের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেকের সম্ভাবনাও তৈরি হয়েছে। ঘরোয়া টি-টোয়েন্টিতে ৫১ উইকেট নিয়েছেন থর্নটন। অন্যদিকে মেরেডিথ অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন ছয়টি টি-টোয়েন্টি।

সর্বশেষ ২০২৪ সালে স্কটল্যান্ডের বিপক্ষে এই ফরম্যাটে মাঠে নেমেছিলেন তিনি। এদিকে চোটের কারণে দলে নেই নাথান এলিস। তাঁর জায়গায় আগেই ডাক পেয়েছেন বেন ডোয়ারশুইস।

অধিনায়ক মিচেল মার্শের নেতৃত্বে পরীক্ষামূলক দল নিয়েই ইংল্যান্ডের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। শনিবার মেলবোর্নে শুরু হবে পাঁচ ম্যাচের সিরিজ।

এফএস