স্থানীয় সময় গত বুধবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। আগের চুক্তির মেয়াদ ছিলো ২০২৯ সাল পর্যন্ত।
নতুন চুক্তিতে আরও তিন বছর বাড়ল তার মেয়াদ। ২০২৩ সালের জুলাইয়ে মাত্র ১৮ বছর বয়সে রিয়ালে যোগ দেন গুলের।
এরপর চার মৌসুমে ক্লাবটির হয়ে খেলেছেন ১২৬ ম্যাচ। জিতেছেন পাঁচটি শিরোপা। যার মধ্যে রয়েছে চ্যাম্পিয়ন্স লিগ, ক্লাব বিশ্বকাপ ও লা লিগা। তরুণ এই উইঙ্গারকে দীর্ঘমেয়াদে রেখে ভবিষ্যৎ পরিকল্পনায় প্রতিফলন দেখালো রিয়াল মাদ্রিদ।





