শুরুতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি কমে আকাশ কিছুটা পরিষ্কার হতে শুরু করেছিল। মাঠকর্মীরাও মাঠ প্রস্তুতের কাজে নেমে পড়েছিলেন। এতে খেলা শুরুর আশা জেগেছিল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই আবার বৃষ্টি ফিরে আসে। ফলে মাঠ ঢেকে দেয়া হয় কভার দিয়ে। টসের অপেক্ষাও দীর্ঘ হয়।
বাংলাদেশ সময় বেলা ৩টা ৩০ মিনিটে লাঞ্চ বিরতি ঘোষণা করা হয়। লাঞ্চের পর পর অবশ্য বৃষ্টি থামার খবর পাওয়া গেছে। সরেছে কাভারও। মাঠ পরিদর্শন করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন আম্পায়াররা।





