ইতালিতে বসছে প্রথম শহরভিত্তিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ

ইতালি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের পতাকা
ক্রিকেট
এখন মাঠে
0

ইতালিতে প্রথমবারের মতো শুরু হয়েছে শহরভিত্তিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট ইতালিয়া টি-টেন লিগ ২০২৬। ২০ নভেম্বর থেকে শুরু হওয়া ৯ দিনব্যাপী এই টুর্নামেন্টের পর্দা নামবে ২৮ নভেম্বরে।

ইতালির প্রধান পাঁচটি শহরের প্রতিনিধিত্বকারী দল নিয়ে আয়োজিত এই আসরে অংশ নিচ্ছেন আন্তর্জাতিক ক্রিকেটের একঝাঁক সাবেক ও বর্তমান তারকা ক্রিকেটার। ক্রিস গেইল,অ্যান্ডারসনদের মতো তারকা ক্রিকেটাররা খেলছেন এই টুর্নামেন্টে।

ভেনিস লাইভওয়্যারসের হয়ে মাঠ মাতাচ্ছেন ‘ইউনিভার্স বস’ খ্যাত ক্রিস গেইল ও ইংল্যান্ডের ডেভিড মালান। অন্যদিকে, নাপোলি নাইটসের নেতৃত্ব দিচ্ছেন কিংবদন্তি পেসার জেমস অ্যান্ডারসন।

এছাড়া মিলান আইকনসে শন মার্শ, ব্রেশিয়া লায়ন্সে রাসি ভ্যান ডার ডুসেন এবং রোম গ্ল্যাডিয়েটর্সে খেলছেন উইল স্মিডের মতো তারকারা ক্রিকেটাররা। কোচ হিসেবে যুক্ত আছেন মোহাম্মদ হাফিজ ও ওয়াইস শাহর মতো পরিচিত মুখ। টুর্নামেন্টের সবকয়টি ম্যাচ হবে রোমের রোমা ক্রিকেট গ্রাউন্ডে।

জেআর