টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই ছিল বাংলাদেশ ‘এ’ দলের। সাইফ হাসান আর পারভেজ ঈমনের ৫৫ রানের জুটিতে পাওয়ারপ্লেটা দারুণ কাজে লাগায় দুই ব্যাটার।
৩২ রানে ঈমন আউট হলে সাহাদাৎকে নিয়ে ২১ রানের জুটি গড়েন সাইফ। এরপর অবশ্য বড় জুটি গড়তে পারেনি কোন ব্যাটার।
কোনো রান করেই শূন্য হাতে ফিরেছেন আফিফ হোসেন ধ্রুভ। নিয়মিত উইকেট হারিয়ে মাত্র ১৪৫ রানে অলআউট হয় বাংলাদেশ ‘এ’ দল।
ছোট লক্ষ্যের জবাবে শ্রীলঙ্কা জয় তুলে নিয়েছে সহজেই। দলীয় ২৩ রানে প্রথম উইকেট হারালেও মিডল অর্ডার ব্যাটার নিশান মাদুশঙ্কার ফিফটি, আর অধিনায়ক পাভান রাথানায়কের ৪৫ রানে ভর করে মাত্র ২১ ওভার পাঁচ বলে জয় নিশ্চিত করে লঙ্কানরা।





