নৌবাহিনী প্রধানের সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নৌবাহিনী প্রধানের সঙ্গে বৈঠকে আরব আমিরাতের রাষ্ট্রদূত
দেশে এখন
0

বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত এইচ. ই. আবদুল্লা আলী আলহামুদি।

আজ (সোমবার, ২৩ নভেম্বর) বাংলাদেশ নৌবাহিনীর সদর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে তারা উভয় দেশের মধ্যকার পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ও সামুদ্রিক সহযোগিতা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

এসময় বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করতে তারা পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

এসএইচ