সাবেক সতীর্থ কামিন্সের মন্তব্যে ব্যক্তিগতভাবে আঘাত পেয়েছেন খাজা। তার দাবি কামিন্স তার বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ করবেন তা কখনোই প্রত্যাশা করেননি তিনি।
২০১৮ সালে কেপটাউন টেস্টে বল টেম্পারিং কেলেঙ্কারিতে জড়িয়ে নিষিদ্ধ হয়েছিলেন স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরুন ব্যানক্রফট।
আরও পড়ুন:
সেই বিতর্কের প্রসঙ্গেই সম্প্রতি নতুন করে উত্তাপ ছড়িয়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেটে। কামিন্সের বক্তব্যে পুরোপুরি হতাশ খাজা।
তিনি বলেছেন, তার বিরোধ কামিন্সের সঙ্গে নয় বরং অস্ট্রেলিয়ান ক্রিকেটের ‘উইন এট অল কস্টস’ সংস্কৃতির বিরুদ্ধে। ব্যক্তিগতভাবে আঘাত পেলেও কামিন্সের প্রতি তার শ্রদ্ধা ও ভালোবাসা অটুট থাকবে বলে জানিয়েছেন খাজা।




