এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিটে কাতারের আল সাদের বিপক্ষে ২-১ গোলে জিতেছে আল নাসর। রিয়াদের আল-আওয়াল পার্কে ম্যাচের ১১ মিনিটেই পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন ৪১ বছর বয়সী রোনালদো।
আরও পড়ুন:
এটি তার ক্যারিয়ারের ১৮৫তম পেনাল্টি গোল। ১০ মিনিট পর সমতায় ফেরে আল সাদ। প্রথমার্ধের যোগ করা সময়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মোহাম্মদ ওয়াদ।
১০ জনের আল সাদের বিপক্ষে দ্বিতীয়ার্ধের শুরুতেই জয়সূচক গোল করেন জোয়াও ফেলিক্স। এই জয়ে লিগ টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছে আল নাসর।





