মার্কিন গোয়েন্দা সংস্থায় ফের সাইবার হামলা

মার্কিন গোয়েন্দা সংস্থা
বিদেশে এখন
0

ফের সাইবার হামলার শিকার হয়েছে যুক্তরাষ্ট্র। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা-সিআইএ ও জাতীয় গোয়েন্দা পরিচালকের দপ্তরে সাইবার হামলা হয়েছে।

হামলায় সংস্থা দুটির অতিগোপনীয় নয় এমন তথ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি এমন সিস্টেমে আঘাত এনেছে যা ওপেন সোর্স ইন্টেলিজেন্স বিশ্লেষণে ব্যবহৃত হতো। প্রাথমিক লক্ষণ দেখে ধারণা করা হচ্ছে এর সঙ্গে চীনের সম্পৃক্ততা রয়েছে।

তবে এর পেছনে দেশটির সরকার সরাসরি জড়িত কি না তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। একের পর এক সাইবার হামলার পাশাপাশি সম্প্রতি বেশ কিছু বড় ধরনের প্রযুক্তিগত বিপর্যয়ের মুখে পড়েছে যুক্তরাষ্ট্র।

যদিও এর সঙ্গে হ্যাকিংয়ের কোনো সম্পর্ক পাওয়া যায়নি। প্রযুক্তির ওপর মার্কিনদের আস্থায় বড় ধাক্কা দিয়েছে এসব ঘটনা।

জেআর