লা লিগাতে সন্ধ্যা ৭টায় রায়ো ভায়োকানো নামবে রিয়াল ওভেইদোর বিপক্ষে। ঘরের মাঠে রাত ৯টা ১৫ মিনিটে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা লড়বে মায়োর্কার বিপক্ষে।
আরও পড়ুন:
একই দিন আছে সেভিয়া-জিরোনা এবং রিয়াল সোসিয়েদাদ-এলচের ম্যাচ। ইংলিশ প্রিমিয়ার লিগে সন্ধ্যা সাড়ে ৬টায় ওল্ড ট্রাফোর্ডে টটেনহ্যাম হটসপারের বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড। আর্সেনাল লড়বে সান্ডারল্যান্ডের বিপক্ষে। চেলসি খেলবে উলভারহ্যাম্পটনের বিপক্ষে।
এছাড়া রয়েছে অ্যাস্টন ভিলা, ফুলহ্যাম, নিউক্যাসেলের ম্যাচও। সিরি আ'তে নাপোলি লড়বে জেনোয়ার বিপক্ষে। আছে ফিওরেন্তিনা ও তুরিনোর ম্যাচ।
এদিকে বুন্দেসলিগায় উলভসবার্গের বিপক্ষে মাঠে নামবে বরুশিয়া ডর্টমুন্ড আর বায়ার লেভারকুসেন লড়বে মনচেনগ্লাডবাহের বিপক্ষে।





