ভেড়ার পাল নিয়ে বিপাকে পশুপালক; সহায়তায় চীনের সীমান্ত পুলিশ

চীনের সীমান্তে ভেড়ার পাল
বিদেশে এখন
0

প্রায় সাড়ে ৩ হাজার মিটার উচ্চতার একটি মালভূমির ওপর চড়ে বেড়াচ্ছে অন্তত ১০ হাজার ভেড়া। পশুপালকদের সঙ্গে যোগ দিয়েছে সীমান্ত পুলিশ। ভেড়ার এই পালকে নিরাপদে তুলনামূলক উষ্ণ জায়গায় সরিয়ে নেয়ার গুরু দায়িত্ব এখন তাদেরই। দৃশ্যটি উত্তর-পশ্চিম চীনের জিনজিয়াং অঞ্চলে অবস্থিত পামির মালভূমির।

তাপমাত্রা দ্রুত কমতে থাকায়, ভীষণ উচু ও দুর্গম ৯টি অঞ্চল থেকে এই ভেড়ার পাল নিয়ে যাত্রা শুরু করে ২২টি পশুপালক পরিবার। ৩ থেকে সাড়ে ৩ হাজার মিটার উচ্চতার দুর্গম এই পথের নিরাপত্তা প্রহরী হিসেবে যোগ দেয় পুলিশ।

পায়ে হেঁটে, গাড়িতে কিংবা মোটরসাইকেলে করে পথ চলেছেন সম্মিলিতভাবে। পাড়ি দিয়েছেন ৪০০ কিলোমিটার পথ। সম্ভাব্য বিপজ্জনক পরিস্থিতি মোকাবিলা ও চলাচলের রোডম্যাপ তৈরিতে ছিলো বিশেষ টিম।

পশুদের পথভ্রষ্ট হওয়া থেকে আটকানো, গণনা, সীমান্ত টহল, পথের মধ্যেই জরুরি সহায়তা দিয়েছেন এই দলের কর্মকর্তারা।

জেআর