জিয়াউর রহমান বাংলার ভিত্তি তৈরি করে দিয়ে গেছেন: জ্বালানিমন্ত্রী

সিরাজগঞ্জ
জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু
এখন জনপদে
দেশে এখন
1

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, জিয়াউর রহমান বাংলার ভিত্তি তৈরি করে দিয়ে গেছেন; অর্থনৈতিক ভিত্তি, রাজনৈতিক ভিত্তি, সামাজিক ভিত্তি। উনি ইনক্লুসিভ রাজনীতিতে বিশ্বাস করতেন। সেখানে আওয়ামী লীগও ছিলো, জামায়াতে ইসলামীও ছিলো। যদিও জামায়াত ইসলামী স্বাধীনতার বিরুদ্ধে ছিলো, তারপরও তাদেরকেও উনি অ্যালাউ করেছিলো।

আজ (শনিবার, ৭ নভেম্বর) সিরাজগঞ্জ শহরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের ইতিহাস যতদিন থাকবে ততদিন ৭ নভেম্বর থাকবে, জিয়াউর রহমান একজন নায়ক হিসেবেই থাকবে। জিয়াউর রহমানকে খলনায়ক বানানো যাবে না, খলনায়ক খালেদ মোশাররফ। খালেদ মোশাররফ ১৫ আগস্টেও খলনায়ক ছিলো, আবার ৭ নভেম্বরও খলনায়ক ছিলো।’

আরও পড়ুন:

ইকবাল হাসান মাহমুদ টুকু আরও বলেন, ‘আমাদের দেখতে হবে মানুষটি কী করেছে? ৭ মার্চের ভাষণ বাংলাদেশকে স্বাধীন করেনি। বাংলাদেশকে স্বাধীন করেছে এদেশের মানুষ, সেটা জনযুদ্ধ ছিলো, সেই জনযুদ্ধে জিয়াউর রহমান নেতৃত্ব দিয়েছিলো।’

সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

এসএইচ